1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় এসএসসিতে পাসের হার ৫৮.১৯%, ফেল ৩২৪ ‎ ক্ষতিকর ওষুধে গরু মোটাতাজাকরণ, পল্লী চিকিৎসককে জরিমানা চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা গোবিপ্রবির গণঅভ্যুত্থান দিবসের ফিস্টে ডালে নাড়িভুঁড়ি ও পচা ডিমের অভিযোগ, ক্ষোভ শিক্ষার্থীদের জাল দলিল কাণ্ডে কোটালীপাড়ায় তোলপাড়, সাময়িক বরখাস্ত দুই দলিল লেখক বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত গোপালগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকায় কড়া নজরদারি

কোটালীপাড়ায় ভিমরুলের আক্রমণে প্রাণ গেল চার বছরের শিশুর

কোটালীপাড়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৯৬ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভিমরুলের আক্রমণের শিকার হয়ে আমির হামজা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটি উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের বাসিন্দা শুকুর আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি মাছের ঘের থেকে ছাগল আনতে যায় আমির হামজা। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর আক্রমণ চালায়। ভিমরুলের একাধিক কামড়ে মা ও শিশু আহত হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে মনে হওয়ায় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। তবে বিকেলের দিকে হঠাৎ তার অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, সকালে চিকিৎসা নেওয়ার পর শিশুটি বাড়ি ফিরে গেলেও পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। দ্বিতীয়বার হাসপাতালে আনার সময়ই সে আর জীবিত ছিল না।

চার বছরের শিশু আমির হামজার আকস্মিক মৃত্যুতে লাখিরপাড় গ্রামসহ কুশলা ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় এলাকায় এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!