1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় এসএসসিতে পাসের হার ৫৮.১৯%, ফেল ৩২৪ ‎ ক্ষতিকর ওষুধে গরু মোটাতাজাকরণ, পল্লী চিকিৎসককে জরিমানা চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা গোবিপ্রবির গণঅভ্যুত্থান দিবসের ফিস্টে ডালে নাড়িভুঁড়ি ও পচা ডিমের অভিযোগ, ক্ষোভ শিক্ষার্থীদের জাল দলিল কাণ্ডে কোটালীপাড়ায় তোলপাড়, সাময়িক বরখাস্ত দুই দলিল লেখক বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত গোপালগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকায় কড়া নজরদারি

ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ নবজাতকের ৪ জনেরই মৃত্যু, আশঙ্কাজনক ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩১ Time View

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে চারজনেরই মৃত্যু হয়েছে। বর্তমানে জীবিত থাকা একমাত্র নবজাতকটির অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে প্রসূতি মা বর্তমানে শারীরিকভাবে সুস্থ ও স্থিতিশীল রয়েছেন।

আজ (শুক্রবার, ৩ জুলাই) সকাল ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শিপ্রা ব্যানার্জি এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামের বাসিন্দা মো. হাসান শেখের স্ত্রী চাঁদনী আক্তার গর্ভধারণের পর গতকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুরে প্রসববেদনা নিয়ে হাসপাতালে আসেন। দুপুর আড়াইটার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ মোট পাঁচ সন্তানের জন্ম দেন।

চিকিৎসকেরা জানান, প্রসবের পরপরই একটি নবজাতক মারা যায়। বাকি চার নবজাতকের শারীরিক অবস্থা দুর্বল থাকায় তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল রাত থেকে আজ শুক্রবার সকালের মধ্যে চিকিৎসাধীন আরও তিন নবজাতকের মৃত্যু হয়।

এ বিষয়ে ডা. শিপ্রা ব্যানার্জি বলেন, “একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে চারজনই মারা গেছে। বর্তমানে জীবিত থাকা একমাত্র নবজাতকটির শারীরিক অবস্থাও সংকটাপন্ন। তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এদিকে, একসঙ্গে চার সন্তানের মৃত্যুতে পরিবারটিতে আনন্দের পরিবেশ বিষাদে পরিণত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকদের হারালেও প্রসূতি মা চাঁদনী আক্তার বর্তমানে আশঙ্কামুক্ত এবং চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!