1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান

ফরিদপুরে গার্ডিয়ান লাইফের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৩৩ Time View

ফরিদপুরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জীবন বীমা কোম্পানি ‘গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন (হাফ ইয়ার্লি বিজনেস ডেভেলপমেন্ট সামিট) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ফরিদপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল অঞ্চলের (রিজিওন) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের শীর্ষস্থানীয় প্রায় ১৫০ জন বিজনেস লিডার অংশ নেন।

গার্ডিয়ান লাইফের ফরিদপুর রিজিওনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হেমায়েত মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আহমেদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আবু তাহের। গার্ডিয়ান লাইফের ট্রেইনার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুল মোতালেবসহ বিভিন্ন অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান খান বলেন, “সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে যেকোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। আর গ্রাহকদের সেই স্বপ্ন পূরণের সারথি হিসেবে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে গার্ডিয়ান লাইফ।” তিনি উপস্থিত কর্মীদের কোম্পানির স্বার্থে ও গ্রাহকসেবা বজায় রেখে ভালো ব্যবসা করায় ধন্যবাদ জানান। একই সাথে আগামী দিনগুলোতে ব্যবসার পরিধি আরও বিস্তৃত করতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং কর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, দেশের শীর্ষস্থানীয় তিন কর্পোরেট প্রতিষ্ঠান ব্র্যাক, অ্যাপেক্স এবং স্কয়ারের যৌথ পৃষ্ঠপোষকতায় গার্ডিয়ান লাইফ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের বীমা খাতে আধুনিকায়ন ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কোম্পানিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়।

দিনব্যাপী এই সম্মেলনে বিগত ছয় মাসের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং বছরের বাকি সময়ের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!