1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষপ্রয়োগ ও ফলজ গাছ কেটে ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ মুকসুদপুরে চাকরীর প্রলভোনে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেবের বিরুদ্ধে জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন ঘিরে মিছিল, আটক ৭ সালথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ফরিদপুরে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সভা ও মৃত্যুদাবির চেক হস্তান্তর ‎সালথায় আনসার-ভিডিপির ৫৫টি গাছের চারা ও ১ হাজার তালের বীজ রোপণ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার জাতিসংঘে এখন আর মানবতা উচ্চারিত হয় না

নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষপ্রয়োগ ও ফলজ গাছ কেটে ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

নরসিংদীর মাধবদী থানার মহিষাউড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, ফলজ গাছ ও সবজি বাগান কেটে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আম্বিয়া সুলতানা (২৮) বাদী হয়ে মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মহিষাউড়া পূর্বপাড়া এলাকার জমি দালালির কাজে যুক্ত মোতালিব মিয়া (৩৮) ও দেলোয়ার হোসেন ওরফে দেলা (৩৫)-র সাথে ভুক্তভোগীর পরিবারের জমি সংক্রান্ত নিয়ে বিরোধ চলছিল। গত ২৯ সেপ্টেম্বর সকাল অনুমান ৮.০০ ঘটিকায় বাদীর স্বামী রাহিম মিয়ার জমিতে থাকা পুকুরে গিয়ে দেখা যায়, কে বা কাহারা বিষ প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলেছে। এছাড়াও পুকুর পাড়ে থাকা বিভিন্ন ফলজ ও কাঠাল গাছপালা কেটে এবং সবজি বাগান নষ্ট করে ক্ষতি করা হয়েছে।

ভুক্তভোগী আম্বিয়া সুলতানা অভিযোগ করেন, বিবাদীরা আগের দিনও তাদের অশালীন ভাষায় গালিগালাজ করে এবং প্রতিবাদ করলে খুন-জখমের হুমকি প্রদান করে। উক্ত ঘটনার পেছনে বিবাদী মোতালিব মিয়া ও দেলোয়ার হোসেন সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন জড়িত বলে তিনি দাবি করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মাধবদী থানা পুলিশ বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!