1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষপ্রয়োগ ও ফলজ গাছ কেটে ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ মুকসুদপুরে চাকরীর প্রলভোনে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেবের বিরুদ্ধে

বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সকালে উপজেলার ৮নং ভোগনগড় ইউনিয়নের কবিরাজহাট ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

এ সময় ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজারের দোকান মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এমপি মো. মনজুরুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। সবাই সচেতন ও দায়িত্বশীল হলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুহুল আমীন বাবু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম ইউপি সদস সাব্বির হোসেন রয়েল, ইউপি সদস্য আশরাফুল, ইউপি সদস্য শফিকুল সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!