1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষপ্রয়োগ ও ফলজ গাছ কেটে ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ মুকসুদপুরে চাকরীর প্রলভোনে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেবের বিরুদ্ধে

বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

দিনাজপুরের বীরগঞ্জে জ্যোৎস্না ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টুর মা প্রয়াত জ্যোৎস্না লতা সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বীরগঞ্জে নিজ বাসভবন থেকে প্রতি বছরের ন্যায় এবারও তিনি এ মানবিক উদ্যোগ গ্রহণ করেন। এ সময় এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের হাতে বস্ত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
মায়ের স্মৃতিকে ধরে রাখতে প্রতিবছরই রতন কুমার সাহা রেন্টু নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাঁর এ উদ্যোগে এলাকার দরিদ্র মানুষের মাঝে আনন্দ ও স্বস্তি দেখা যায়।
বস্ত্র ও নগদ অর্থ হাতে পেয়ে কয়েকজন অসহায় ব্যক্তি বলেন, ‘রতন কুমার সাহা রেন্টু আমাদের মতো গরিব মানুষের পাশে সবসময় দাঁড়ান। নিজের মায়ের মৃত্যুবার্ষিকীতেও তিনি আমাদের কথা ভেবেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’
স্থানীয়রা জানান, শুধু মৃত্যুবার্ষিকী নয়, বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রতন কুমার সাহা রেন্টু। তাঁর এমন মানবিক কর্মকাণ্ডের কারণে এলাকাবাসী ও সুবিধাবঞ্চিত মানুষ তাঁকে একজন মহৎ ও মানবিক মানুষ হিসেবে অভিহিত করছেন।
মায়ের স্মৃতিকে মানবসেবার মাধ্যমে স্মরণ করার এ উদ্যোগকে স্থানীয়রা প্রশংসনীয় ও অনুকরণীয় বলে উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!