1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান নরসিংদীর মাধবদীতে পুকুরে বিষপ্রয়োগ ও ফলজ গাছ কেটে ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ মুকসুদপুরে চাকরীর প্রলভোনে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেবের বিরুদ্ধে জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন ঘিরে মিছিল, আটক ৭

সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

ফরিদপুরের সদরপুরে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে দেশের ৫৫টি জেলার ৭১টি কৃষি ব্লকের প্রায় ১ লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর অংশ হিসেবে সদরপুরেও কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল । উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষকদের কৃষি সহায়তা ও প্রণোদনা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!