1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান

মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি: ফরিদপুরে আলোহা’র সনদ ও পুরস্কার বিতরণ

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪৮ Time View

শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ফরিদপুরে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আলোহা বাংলাদেশ’ (ALOHA Bangladesh) ফরিদপুর শাখার ‘সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও বিশেষ পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসাবে ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়া সহ জেলার শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত সৃজনশীলতা, যুক্তিবোধ ও মেধার পূর্ণ বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। একটি প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক ভবিষ্যৎ বিনির্মাণে নিয়মিত অনুশীলন, নিয়মানুবর্তিতা এবং অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের এই মেধা চর্চাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা জানান, আলোহা’র এই উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও গাণিতিক দক্ষতা বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ প্রানোচ্ছল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আগামীতে আরও সামনে এগিয়ে যাওয়ার গভীর অনুপ্রেরণা জুগিয়েছে। বক্তারা শিশুদের এমন সৃজনশীল কার্যক্রমে যুক্ত রাখায় আলোহা বাংলাদেশ, ফরিদপুর শাখার ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!