1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় এসএসসিতে পাসের হার ৫৮.১৯%, ফেল ৩২৪ ‎ ক্ষতিকর ওষুধে গরু মোটাতাজাকরণ, পল্লী চিকিৎসককে জরিমানা চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা গোবিপ্রবির গণঅভ্যুত্থান দিবসের ফিস্টে ডালে নাড়িভুঁড়ি ও পচা ডিমের অভিযোগ, ক্ষোভ শিক্ষার্থীদের জাল দলিল কাণ্ডে কোটালীপাড়ায় তোলপাড়, সাময়িক বরখাস্ত দুই দলিল লেখক বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত গোপালগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকায় কড়া নজরদারি

মধুখালীতে এলজিইডির উদ্যোগে ৫০০ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

মধুখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৫০ Time View

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলার কামারখালী আর অ্যান্ড এইচ – বালিয়াকান্দী জিসি রাস্তায় এই ৫০০টি বৃক্ষরোপণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

আজ (বৃহস্পতিবার,০৯ জুলাই) সকালে উপজেলার কামারখালী-বালিয়াকান্দী সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান এবং উপজেলা প্রকৌশলী সোহেল রানা।
এ সময় টেকসই পরিবেশ ও সবুজায়নের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণের অপরিহার্য প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন,”জলবায়ুর ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করতে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও করতে হবে।”

উপজেলা প্রকৌশলী সোহেল রানা জানান, এলজিইডির পক্ষ থেকে গ্রামীণ সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের সুরক্ষায় এই ধরনের পরিবেশবান্ধব উন্নয়নমূলক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।
টেকসই এই সবুজায়নে সরকারের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষকেও এগিয়ে আসার এবং রোপণকৃত চারাগুলোর যত্নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!