1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

আস-সাদাকা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কোটালীপাড়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৬ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানবিক সংগঠন আস-সাদাকা ফাউন্ডেশন-এর নিজস্ব তহবিল থেকে প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। তিনি তাঁর বক্তব্যে আস-সাদাকা ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো যদি অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ায়, তবে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আস-সাদাকা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি এস. এম. মহিউদ্দিন উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া পৌর শাখার সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী দাড়িয়া। মুফতি মাসুদুর রহমান, প্রধান মুফতি, ইসলামপুর ভবানীপুর মাদ্রাসা। মাওলানা মর্তুজা হাসান, শায়খুল হাদিস, খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসা। মোঃ মান্নান শেখ, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কোটালীপাড়া উপজেলা শাখা। কারি বশির বিন শামসুদ্দিন, মুহতামিম, রাজিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসা।

বক্তারা বলেন, মানবসেবা একটি মহান ইবাদত। সমাজের অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তারা আস-সাদাকা ফাউন্ডেশনের ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আস-সাদাকা ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন— হাফেজ রুহুল আমিন, মোঃ মাসুদুর রহমান, নাহিদ হাসান, তামিম শেখ, মারুফ শেখ, অহিদুল শেখ, তাজিম শেখ ও সাব্বির শেখ।
অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপকারভোগীরা এ সহযোগিতার জন্য আস-সাদাকা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!