1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

কামারখালীতে জমকালো উল্টো রথযাত্রা: পানি হাতে ভক্তদের পাশে চেয়ারম্যান প্রার্থী জুয়েল

কামারখালী প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২২৫ Time View

আবহমান কালের ঐতিহ্য আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুরের কামারখালীতে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কামারখালীতে উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে এই রথযাত্রা সমাপ্ত হয়। উৎসব ঘিরে পুরো এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিশু, নারী-পুরুষসহ সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

তবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মিলনমেলার এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়ে হাজির হন স্থানীয় তরুণ রাজনীতিক শাহরিয়ার হোসেন জুয়েল।

প্রচণ্ড গরমে রথের রশি টেনে যখন ভক্তদের যেন ওষ্ঠাগত অবস্থা, ঠিক তখনই ভক্তদের পিপাসা মেটাতে বোতলজাত পানি হাতে এগিয়ে আসেন তিনি।
কামারখালী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল নিজ হাতে কয়েক শত রথযাত্রী ও সনাতনী ভক্তের মাঝে সুপেয় পানি বিতরণ করেন।

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিকতার এই দৃষ্টান্ত স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় আলোচনার কেন্দ্রে রূপ নিয়েছে।
জুয়েলের এই সুন্দর ও সৌজন্যমূলক উদ্যোগকে কামারখালী রথযাত্রা আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ ও ধন্যবাদ জানানো হয়।
ব্যতিক্রমী এই পানি বিতরণ কার্যক্রম প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে শাহরিয়ার হোসেন জুয়েল বলেন,”ধর্ম যার যার, উৎসব সবার। কামারখালীর হিন্দু ভাই-বোনদের উৎসবের আনন্দ নিজেদের মাঝে ভাগাভাগি করে নিতেই এই সুপেয় পানি নিয়ে আমি তাদের পাশে দাঁড়িয়েছি।”
তিনি আরও যোগ করেন,”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মূল রাজনৈতিক অঙ্গীকারই হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। আমরা কামারখালীতে প্রতিটি ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট রেখে একটি বাসযোগ্য অসাম্প্রদায়িক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে পুরো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সম্প্রীতির এক চমৎকার পরিবেশ বজায় থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!