1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮৪ Time View

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুটি পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা ইউনুস শেখ (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার হওয়া ইউনুস শেখ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের বাসিন্দা।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় জানান, প্রথমে একটি মারামারির মামলায় ইউনুস শেখকে গ্রেফতার করা হয়। পরে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়ক অবরোধ ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ইউনুস শেখ। সরকার পরিবর্তনের পর তিনি নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। পাশাপাশি সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এলাকাবাসীর আরও দাবি, রাজনীতিতে সক্রিয় হওয়ার আগেও ইউনুস শেখের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। তাদের ভাষ্য অনুযায়ী, অতীতে খুলনা অঞ্চলে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।

তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে ইউনুস শেখ বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া অভিযোগগুলোর সত্যতা আদালতে প্রমাণিত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!