1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

ফরিদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৬৭৭ Time View

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি,, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। । আজ (১৪ মে মঙ্গলবার) সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে উক্ত মেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক(ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম ‌, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলাম,  জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে এ বিজ্ঞান মেলাটির আয়োজন ‌ করা হয়। মেলায় জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২৭টি স্টলে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবিত নতুন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে মেলায় অংশগ্রহণ করেন। এ মেলার মাধ্যমে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান চর্চায় উৎসাহিত হবে বলে সর্বস্তরের জনগণ আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!