1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মধুখালীর সুকদেব রায় ওবায়দুর রহমানের আদর্শ ধারণ করে সোনাপুরের উন্নয়ন করতে চান ছরোয়ার বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের জাতীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধুখালীতে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পুলিশের সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মাদ্রাসার সভাপতি করতে বিএনপি এমপির সুপারিশ ফরিদপুরে এএসআইয়ের বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন কোটালীপাড়ার সেনারগাতী গ্রামের পূর্ব  পাড়া শরীফ বাড়ি জামে মসজিদে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের খাট প্রদান

কলেজ ছাত্র তুরাগ হত্যার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৬৮৪ Time View

ফরিদপুরের কলেজছাত্র আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ (২২) হত্যা মামলার প্রধান আসামি মো. তুষার ওরফে কানা তুষারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান।

গ্রেপ্তার হওয়া কানা তুষার জেলা শহরের মধ্য আলীপুর এলাকার শেখ খবির উদ্দিনের ছেলে। পুলিশ সুপার বলেন, ২৩ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫টায় বরিশালের বাবুগঞ্জ থানা এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর আসামি কানা তুষারকে হত্যাকাণ্ডের সময় তার ব্যবহৃত পিস্তল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, পিস্তলটি ফরিদপুর জেলা কোতোয়ালি থানাধীন বিষ্ণুপুর গ্রামস্থ হাসেম মিয়ার বসতবাড়ির সামনে পরিত্যক্ত কালভার্ট এর নিচে মাটি চাপা দিয়ে লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে কানা তুষারের দেখানো এবং শনাক্ত মতে একটি পিস্তল ৭.৬৫ দুইটি ম্যাগাজিন ও একাউন্ট গুলি উদ্ধার করা হয়।

এসপি বলেন, তুরাগ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তুষার। মাদক বেচাকেনাকে কেন্দ্র করে ও আগের বিরোধের জের ধরে তুরাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। গ্রেপ্তার হওয়া তুষারের নামে বিভিন্ন থানায় আরও ২০টি মামলা রয়েছে। তার নামে নতুন করে আরেকটি অস্ত্র মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত ১১ অক্টোবর সন্ধ্যায় ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুর গ্রামের জামাল মোল্লার মেহগনি ও কলা বাগানের মধ্যে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় আসাদুজ্জামান নুর তুরাগকে। ওই সময় তুরাগের বাম হাত কেটে নিয়ে উল্লাস করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!