1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়াবায়দুর রহমানের আদর্শ ধারণ করে সোনাপুরের উন্নয়ন করতে চান ছরোয়ার বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের জাতীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধুখালীতে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পুলিশের সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মাদ্রাসার সভাপতি করতে বিএনপি এমপির সুপারিশ ফরিদপুরে এএসআইয়ের বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন কোটালীপাড়ার সেনারগাতী গ্রামের পূর্ব  পাড়া শরীফ বাড়ি জামে মসজিদে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের খাট প্রদান সালথায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ পেলেন মাঠকর্মীরা কাহারোলে শুভ মহালয়ায় পিতৃ-মাতৃ পূজা, ধর্মসভা ও বাউল কীর্তন অনুষ্ঠিত

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের জাতীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আসন্ন জাতীয় সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর পল্টনে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ, কে, এম, মহসীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় সভাপতি কাদের গনী চৌধুরী।

সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মাহবুব হোসেন পিয়াল এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো: মহসিন মুন্সি ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান (রাজিব)।

সভায় বক্তারা জাতীয় সম্মেলনকে ঐতিহাসিক ও ফলপ্রসূ করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং সম্মেলন বাস্তবায়নে বিভিন্ন উপ-কমিটি গঠনের বিষয়ে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!