কে এম ওয়াবায়দুর রহমানের আদর্শ বুকে ধারণ করে সোনাপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজ সেবক ও ইউনিয়নটির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ছরোয়ার হোসেন। এ লক্ষ্যে ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর মজুমদার পাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. তারা মজুমদারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও সোনাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ছরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মো. ছরোয়ার হোসেন বলেন, “কে এম ওয়াবায়দুর রহমানের আদর্শ বুকে ধারণ করে স্বপ্ন দেখেছি, আমিও এলাকার উন্নয়নে কাজ করব। সেই স্বপ্ন থেকেই রাজনীতিতে আসা। আগে কখনো রাজনীতি করিনি। তবে গত দুই বছর ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছি। সৃষ্টিকর্তা হয়তো আমাকে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার সুযোগ দিয়েছেন বলেই আজ আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আমার সোনাপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি এ এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মো. আ. হান্নান মজুমদার, ডা. শাহাদত হোসেন, সিয়াম হোসেন কাশেম, শহীদুল শরীফ, সিদ্দিক মাতুব্বর, জাহিদ কাজী, তোরাফ শেখ, ইকরাম শেখ, মুন্সি সিরাজুল ইসলাম, লুতফার মাতুব্বর, রুস্তম মাতুব্বর, সাহিদ মোল্লা, হান্নান মোল্লা, শামিম মজুমদার, পান্না মজুমদার, জুনাইদ মাতুব্বর, নুরুল ইসলাম মেম্বার, আইয়ুব শেখ, তাজ মুন্সি ও বেলায়েত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।