1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে লাঠিখেলার জমজমাট আসর, মাতল নাগরগঞ্জ বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

ফরিদপুরে ডেঙ্গুতে শতাধিক প্রাণহানি

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৬৪৮ Time View

ফরিদপুরে ভয়াবহের মধ্যে দিয়ে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। কোনোভাবেই থামছে না মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা গেছে। এ নিয়ে ১০২ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরও ২৪৭ জন হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য ভর্তি হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের পাঠানো বার্তায় ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে, জেলার সদরপুর উপজেলার ঠেঙ্গামারি গ্রামের সেলিম হোসেনের স্ত্রী জেসমিন বেগম (৩২)। এছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের জব্বার মোল্যার ছেলে আশরাফ (১১) ও মাগুরা জেলা সদরের আবালপুর গ্রামের শহিদুলের স্ত্রী জাহানারা বেগম (৪২)।
জেলায় চিকিৎসাধীন অবস্থায় ২১শে জুলাই প্রথম মৃত্যু হয়। এরপর জুলাইয়ে মারা যায় আরও ৩ জন। আগস্টে ১০ জন, সেপ্টেম্বরে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি মাসে (২৪ অক্টোবর পর্যন্ত) আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই ফরিদপুর জেলার বাসিন্দা। এছাড়া রাজবাড়ী, গোপালগঞ্জ, মাগুরা, কুষ্টিয়া, মাদারীপুরের বাসিন্দা রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের বার্তায় আরও জানানো হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার সকল সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এখন পর্যন্ত ১৯ হাজার ১২৯ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ১০২ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ হাজার ৩৯৯ জন সুস্থ্য হয়েছে। এছাড়া বর্তমানে হাসপাতালগুলোতে ৬২৮ জন চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!