1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয়া দুর্গোৎসব

বাঙ্গালী খবর ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৫২৪ Time View

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শারদীয় দূর্গা পূজা”। জেলার বিভিন্ন উপজেলায় গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে প্রতিমা বিসর্জন। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো শারদীয় দুর্গোৎসব। গতকাল রাত ৮টা থেকে শহরের বিভিন্ন পূজা মন্ডপ থেকে শহরের আলিমুজ্জামান ব্রিজ সংলগ্ন প্রতিমা বিসর্জন ঘাটে প্রতিমা নিয়ে আসতে শুরু করে এবং রাত পর্যন্ত চলে বিসর্জন। সন্ধ্যায় প্রতিমা বিসর্জন উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ। এ সময় পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যশোধা জীবন দেবনাথ ও পৌর মেয়র অমিতাভ বোস।
নগরকান্দা উপজেলায় ৬৪ টি পূজা মÐপে সনাতন ধর্মাবলম্বীদের আরাধনা হয় জাঁকজমক ভাবে। পুলিশ, র্যাব, আনসার ও সাদা পোশাকে গোয়েন্দাদের নজরে পূজা মÐপ গুলো ছিলো নিরাপত্তার চাদরে ঢাকা। নগরকান্দা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন, এবছর শারদীয় দূর্গা পূজায় প্রশাসনিক ভাবে নিরাপত্তার চাদরে ছিল ঢাকা যে কারনে কোন ধরনে অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে শারদীয় উৎসব।
পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, এবারের দূর্গাপূজা সুন্দর ও শৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোন অপৃতিকর ঘটনা ঘটে নাই। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌতম ত্রিবেদী বলেন, এবার শারদীয় পূজায় সরকারি ভাবে ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় আমরা সনাতন ধর্মাবলম্বীরা জাঁকজমকপূর্ণ ভাবে শারদীয় দূর্গা উৎসব পালন করতে পেরেছি এবং প্রশাসনের ভূমিকা পালনে ছিলো প্রশংসনীয়।
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নরকোনা গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী বিজয়া দশমী মাধ্যমে শেষ হলো বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। চÐীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে গত ২০শে অক্টোবর থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পরবর্তী ৪ দিন ইউনিয়নের নরকোনা গ্রাম সহ উপজেলা এবং দেশব্যাপী পূজামÐপগুলোতে পূজা-অর্চনায় ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তারই আলোকে চলতে থাকে ফরিদপুরের মধুখালী উপজেলার মধ্যে মেগচামী ইউনিয়নের নরকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্কুলপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সাজানো শারদীয় দূর্গাপূজার উৎসব। এর পর কঠোর ও কঠিন ভাবে আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে মঙ্গলবার সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। পরে, বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ করা হয় ফরিদপুরের মধুখালী উপজেলার মধ্যে সুন্দর মনোরম পরিবেশে দেব-দেবীর মূর্তি নিয়ে সু-সাজে সজ্জিত মেগচামী ইউনিয়নের নরকোনা স্কুলপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!