1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু

ফরিদপুরে আড়াই কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার 
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১১৩৫ Time View
দেড় কেজি হেরোইন সহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সোহরাব।

ফরিদপুরে আড়াই কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক বহনকারী একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক কে.এম. শাইখ আকতার। এর আগে দুপুরে তাকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া এলাকা থেকে আটক করে র‌্যাব।
আটককৃত মাদক ব্যবসায়ী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অনন্তপুর গ্রামের রুস্তুম মন্ডলের ছেলে সোহরাব মন্ডল (২৪)।
কোম্পানি অধিনায়ক কে.এম. শাইখ আকতার জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। সর্বশেষ মোটরসাইকেল যোগে দেড় কেজি হেরোইন নিয়ে যাচ্ছে এমন খবর আমাদের কাছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এটি স্মরণকালের ফরিদপুরের মাদকের সবচেয়ে বড় চালান ছিলো।
র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এই আসামীকে গত রমজান মাসে দুইশত চার বোতল ফেন্সিডিল সহ রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে আমরা আটক করেছিলাম। এরপর সে যখন জামিনে বের হয়ে এসেছে এবং পুনরায় বড় আঙ্গিকে তার কাজ শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!