1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২১ Time View

ফরিদপুরে কোনোভাবেই থামছে না ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। জেলার কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন করে ২৬২ জন ডেঙ্গু রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গার পাড় এলাকার নিখিল সরকারের ছেলে সমীর সরকার (২২), একই উপজেলার গঙ্গাবর্দী এলাকার মো. রাকিবুলের স্ত্রী সানজিদা বেগম (২৭), জেলার বোয়ালমারী উপজেলার বনগ্রাম এলাকার আবু বক্কারের স্ত্রী জয়নব বেগম (৫৫), পাশের সদরপুর উপজেলার যাত্রাবাড়ী এলাকার মো. হযরতের স্ত্রী লাবনী বেগম (২৫) ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মৃত শুভ বিশ্বাসের ছেলে মধুসূদন বিশ্বাস (৭৫)। মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৬২ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮১০ জন। সিভিল সার্জন আরও জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৫৩ জন ডেঙ্গু রোগী। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ০৫ জন। এর মধ্যে ১০ হাজার ১৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!