1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মধুখালীর সুকদেব রায় ওবায়দুর রহমানের আদর্শ ধারণ করে সোনাপুরের উন্নয়ন করতে চান ছরোয়ার বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের জাতীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধুখালীতে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পুলিশের সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মাদ্রাসার সভাপতি করতে বিএনপি এমপির সুপারিশ ফরিদপুরে এএসআইয়ের বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন কোটালীপাড়ার সেনারগাতী গ্রামের পূর্ব  পাড়া শরীফ বাড়ি জামে মসজিদে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের খাট প্রদান

ফরিদপুরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০১ Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার,২৬ আগষ্ট) সকালে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহিম স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব কোরবান আলী চিশতী, সাবেরিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা সাজ্জাদ হোসেন রনি, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমির হোসেন মাসুদ, ফকির আবুল সরকার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফিরোজ আহমেদ, শহীদ মোল্লা ফকিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!