1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে ইসলামী আন্দোলনের জেলা সম্মেলন: ভারতীয় আগ্রাসন ও সর্বত্র শরিয়া প্রতিষ্ঠার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩১ Time View

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ, জুলাই সনদ বাস্তবায়ন এবং সমাজে সর্বত্র শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে শহরের গোয়ালচামটের ভাঙ্গা রাস্তার মোড় সংলগ্ন পুরান বাসস্ট্যান্ড পৌর অডিটরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমির (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, “দেশ ও দেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ধরনের বিদেশী আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসাথে জুলাই আন্দোলনের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করতে হবে।” তিনি দেশের শান্তি ও কল্যাণের জন্য সর্বস্তরে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার আহ্বান জানান।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দলের নেতাকর্মীদের মাঠপর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশনা দেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী মেয়াদের জন্য ফরিদপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পুনরায় মুফতি মোস্তফা কামালকে সভাপতি এবং হাফেজ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। নতুন নেতৃবৃন্দ আগামী দিনে ফরিদপুর জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!