1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৭ Time View
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।
আজ (রবিবার, ১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “একটি দেশের টেকসই উন্নয়নের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ ও তার সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ও প্রশংসনীয় অবদান রয়েছে।” তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে এবং তাদের আশা-আকাঙ্ক্ষার সঠিক মূল্যায়ন করা গেলে একটি সমৃদ্ধ ও সুন্দর আগামী বিনির্মাণ সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।
এর আগে, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক কামরুল হাসান। পরবর্তীতে মুক্ত আলোচনা পর্বে অংশ নিয়ে জনসচেতনতা ও মাঠ পর্যায়ের কাজের বিভিন্ন দিক তুলে ধরেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুক্তার হোসেন।
উক্ত আলোচনা সভায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!