1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে নিখোঁজের একদিন পর কুমার নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার সরকারি ছুটির দিনেও স্কুল খুলে সরকারি বিদ্যুৎ ও ফ্যান ব্যবহার করে প্রাইভেট পড়ান শিক্ষক পলাশ বালা বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, লাখ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক,,, বিপাকে ভুক্তভুগীরা গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার মিরপুরে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ: পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র‍্যালি বীরগঞ্জে সাইন্স একাডেমীর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫ টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা বঙ্গবন্ধু সমাধি

ফরিদপুরে মুজিব সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর সৌন্দর্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯৬ Time View

ফরিদপুর শহরের মুজিব সড়ক ধুলামুক্ত করা এবং শহরের সরকারি পুকুরগুলো খনন ও সংস্কারের মাধ্যমে পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধি করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পরিবেশ উন্নয়ন ফোরাম ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফরিদপুর জেলা কমিটি ।

আজ (সোমবার,২২ জুন) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মো সোহরাব হোসেনেন নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সুজনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি ফরিদপুর জেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক হাসানুজ্জামান, সুজনের সভাপতি লিয়াকত হোসেন কামাল, সহ-সভাপতি সাইফুল ইসলাম অহিদ, রেহেনা প্রিয়া,যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক নিলুফার ইয়াসমিন, পরিবেশ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মনোয়ারা বেগম, সুজনের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক বাকি বিল্লাহ পলাশ, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী মাস্টার এবং নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু।
মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মুজিব সড়কে দীর্ঘদিন ধরে ধুলাবালুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ধুলার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মুজিব সড়ককে ধুলামুক্ত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, শহরের সরকারি পুকুরগুলো অনেক ক্ষেত্রে ভরাট ও দখলের ঝুঁকিতে রয়েছে। এসব পুকুর খনন, সংস্কার ও সংরক্ষণ করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাধার সংরক্ষণ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুজন ও পরিবেশ উন্নয়ন ফোরামের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!