1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

আইজিপি শিক্ষাবৃত্তি পেল ফরিদপুরের ১০ কৃতী শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২৩ Time View

মেধা ও শৃঙ্খলার সমন্বয়ে যোগ্য নাগরিক হওয়ার আহ্বান পুলিশ সুপারের

ফরিদপুরে “আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫” কর্মসূচির আওতায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৬ জুন) সকাল ১০টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। “বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি”র উদ্যোগে, আইজিপির পৃষ্ঠপোষকতায় এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার ও পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ফরিদপুর শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “তোমাদের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির জন্য এক গৌরবময় অর্জন। নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে তোমরাই একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে।”

তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে বলেন, এসব গুণই একজন মানুষকে প্রকৃত অর্থে সফল ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর এবং পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ।

এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আগামী প্রজন্মকে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!