1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বেদগ্রাম-রঘুনাথপুর রেলক্রসিং এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২ টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত

টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৮ Time View

বাংলাদেশ সরকারের ঘোষিত আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকালে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই সবুজায়ন উদ্যোগের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় তিনি জলবায়ু সংকট মোকাবিলায় সর্বস্তরের জনগণকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, স্থানীয় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “সরকারের এই ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা প্রজেক্ট কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নিরাপদ ও সবুজ পৃথিবী নিশ্চিত করার অঙ্গীকার। ফরিদপুর জেলাকে সবুজায়নে রূপান্তর করতে প্রশাসন ও বন বিভাগ একযোগে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।”

বক্তব্য পর্ব শেষে কলেজের নির্ধারিত স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বন বিভাগের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীসমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!