1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

(ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০০ Time View

বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) কর্তৃক আয়োজিত, ফরিদপুরে “বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩” এবং “মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন-২০২৬” আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

(২০ মে) বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রটের সম্মেলন কক্ষে
জেলার বিজ্ঞ বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিচার বিভাগের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জিয়া হায়দার। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, সঠিক আইনে মামলা দায়ের করতে হবে, তবেই অভিবাসীদের আইন সুরক্ষা নিশ্চিত হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন।

কর্মশালায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর কার্যক্রম বিষয় নিয়ে উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন এবং
“বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩” এবং “মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬ ” এর ধারাসমূহ ও এর বাস্তবিক প্রয়োগ সম্পর্কে আলোকপাত করেন ওকাপের কেস ম্যানেজমেন্ট অফিসার ঝুমুর বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: লিয়াকত আলী খান বুলু, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

এ-সময় অন্যান্য বিচারকবৃন্দ এবং আইনজীবীগণ, সাংবাদিক এবং (ওকাপ) সংস্থার বিদেশ-ফেরত সুবিধাভোগি বিচারপ্রার্থীরা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায়, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ও কাঠামোগত সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!