1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৪ Time View

অগ্নি নিরাপত্তায় সচেতনতার আহ্বান

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার ২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সপ্তাহের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস মোল্লা রাজু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মানুষের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করছেন। শুধু আগুন নিয়ন্ত্রণ নয়, সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি উদ্ধার কাজেও তাদের অবদান প্রশংসনীয়। বক্তারা আরও বলেন, দুর্ঘটনার কারণ শনাক্ত করে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধেও ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানানো হয়। অনুষ্ঠানে জনসাধারণকে অগ্নি নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার তাগিদ দেন বক্তারা।

স্থানীয় বাসিন্দারা দৈনিক বাঙ্গালী খবরকে জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। তাই ফায়ার সার্ভিসের এমন সচেতনতামূলক কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করবে। অনেকেই মনে করেন, স্কুল-কলেজ ও বাজারকেন্দ্রিক মহড়া ও প্রশিক্ষণ বাড়ানো হলে দুর্ঘটনা মোকাবেলায় মানুষ আরও প্রস্তুত হতে পারবে।

এর আগে সকালে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ফায়ার সার্ভিসের জরুরি উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী এবং রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। শেষে কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ২০ থেকে ২২ মে পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!