1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

মধুখালীতে সুজনের ৩১ সদস্যের কমিটি গঠন

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৯১ Time View

সভাপতি নূর নবী, সম্পাদক মিজানুর রহমান

ফরিদপুরের মধুখালী উপজেলায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “সুশাসনের জন্য নাগরিক (সুজন)” এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ (মঙ্গলবার ১৯ মে,২০২৬) মধুখালী উপজেলার মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন মো. নুরনবী মিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ মিজানুর রহমান সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন জেলা শাখার সভাপতি মো. লিয়াকত হোসেন কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ একে এম বাতেন এবং আলফাডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক গোলাম আজম মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় মধুখালী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক সচেতনতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সুজনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নূর নবী মিয়াকে সভাপতি এবং মুহা. মিজানুর রহমান সরদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

স্থানীয় সচেতন মহলের অনেকেই মনে করছেন, নতুন এ কমিটি উপজেলার সামাজিক উন্নয়ন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একাধিক অংশগ্রহণকারী বলেন, সমাজে স্বচ্ছতা ও নাগরিক সচেতনতা বাড়াতে সুজনের কার্যক্রম আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। নতুন নেতৃত্ব সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!