1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর ওরশ উৎসবের তোরণে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৩০ Time View

ফরিদপুর সদরের কোতোয়ালী থানাধীন মুরারীদহ গ্রামে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর ৫তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠানের একটি তোরণে (গেটে) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ১৭ মে দিনগত রাত আনুমানিক ২টার দিকে একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও খাজা বাবার ভক্তদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৯ ও ২০ মে (বাংলা ৫ ও ৬ জ্যৈষ্ঠ) মুরারীদহ ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ছরোয়ার ফকিরের নিজ বাড়িতে দুই দিনব্যাপী এই ওরশ শরীফের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে ডেকোরেশনের মাধ্যমে একটি দৃষ্টিনন্দন প্রবেশ তোরণ নির্মাণ করা হয়েছিল। কিন্তু গতকাল রোববার রাত আনুমানিক ২টার দিকে অন্ধকারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তোরণটির কাপড়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে তোরণের কাপড়ের একটি বড় অংশ পুড়ে যায় এবং ব্যানারটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। গভীর রাতে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার পর আজ সকালে তোরণের সামনে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। এলাকার বাসিন্দা ও ওরশ উদযাপন কমিটির সদস্যরা এই ঘটনাকে একটি সুপরিকল্পিত উস্কানি হিসেবে দেখছেন।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বছরের পর বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে আসছি। গভীর রাতে যারা এই কাপুরুষোচিত কাজ করেছে, তারা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করতে চায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর পেছনের অপরাধীদের দ্রুত গ্রেফতার দাবি করছি।”

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসব ভণ্ডুল করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তবে যেকোনো মূল্যে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেই নির্ধারিত সূচি অনুযায়ী ওরশ মোবারক সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!