1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

জনগণ উন্নয়ন মুল্যায়ন পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে— নিক্সন চৌধুরী

সদরপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৬৭১ Time View

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুব লীগের প্রেসিডিয়ম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসনের জনগণ ৪০ বছর অবহেলিত ছিল। তিন থানার জনগণ এবার উন্নয়ন ও মুল্যায়ন পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন যত বাধাই আসুক জনগণ যে সিদ্ধান্ত নিবে আমি তাই করব। আমি আমার যৌবনের সাড়ে ৯ বছর পার করেছি জনগণের জন্য। আমার অধিকার রয়েছে আপনাদের ভোট পাওয়ার। তিনি কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আপনার সাথে তিন থানার জনগণের কোন নেতাকর্মী নাই। বর্তমানে ছিনতাই কারী ও মাদকসেবীদের মঞ্চে উঠিয়ে আবল-তাবল বক্তব্য দেওয়ান। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সদরপুর উপজেলা শিল্পকলা একাডেমী চত্তরে সাবেক পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোশাররফ হোসেন ও সাবেক সাংসদ সালেহা মোশাররফ হোসেনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওসমান শাহাদাত হোসেন, যুবলীগ নেতা শায়েদীদ গামাল লিপু, সদরপুর উপজেলা যুব লীগের সভাপতি শহিদুল ইসলাম বাবুল, বীর মুক্তি যোদ্ধা মজিবর রহমান মাতুব্বর, ডা. মহিউদ্দিন মিয়া প্রমুখ। এছাড়াও স্বরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মি স্থানীয় জনসাধারণ ও হাজার হাজার নিক্সন সমর্থক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!