1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, উচ্চশিক্ষিত পেশাজীবী: ফরিদপুরে মর্যাদা ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩৩ Time View

মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে ফরিদপুরে এক বিশাল প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ (সোমবার ১১ মে,২০২৬) সকাল ১০:৩০ মিনিটে ফরিদপুর জেলা প্রেসক্লাব চত্বরে ‘জেলা ফারিয়া ফরিদপুর’-এর ব্যানারতলে এই কর্মসূচি পালন করা হয়।

​মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই ‘দালাল’ নন; বরং তারা এদেশের একটি উচ্চশিক্ষিত ও সুপ্রশিক্ষিত জনশক্তি। স্বাস্থ্যসেবা খাতে ওষুধের গুণগত মান ও তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দিতে তারা নিরলস পরিশ্রম করেন। অথচ বিভিন্ন সময় তাদের নানা লাঞ্ছনা ও অবহেলার শিকার হতে হয়।
মানববন্ধন থেকে মূলত দুটি প্রধান দাবি জানানো হয়, পেশার যথাযথ মর্যাদা রক্ষা করা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা।

​বিক্ষোভ সমাবেশে কয়েকশ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন। তারা ঐক্যবদ্ধভাবে মুষ্টিবদ্ধ হাত তুলে তাদের অধিকার আদায়ের সংকল্প ব্যক্ত করেন। সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন যে, যদি দ্রুত তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করা হয় এবং তাদের সামাজিক মর্যাদা রক্ষায় কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন।
​’আমরা সবাই একসাথে’—এই স্লোগানকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়। এসময় জেলা ফারিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!