1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন: সেবা মিলবে দোরগোড়ায়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৫ Time View

ফরিদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো। শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং প্রশাসনিক সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফরিদপুর শহরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার ৭ মে, ২০২৬) সকালে ফরিদপুর শহরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য *অধ্যাপক এ এস এম আমানুল্লাহ*।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, সংসদ সদস্য  শহিদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। ফরিদপুরে এই আঞ্চলিক কার্যালয় স্থাপনের ফলে দক্ষিণাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন থেকে আরও দ্রুত ও কার্যকর সেবা পাবে।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তার বক্তব্যে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সেবাবান্ধব করার সরকারি উদ্যোগের কথা স্মরণ করিয়ে দেন। নারী শিক্ষার প্রসারে বর্তমান সরকারের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “নারীদের শিক্ষার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছেন। এটি মূলত নারী ক্ষমতায়নের একটি বৈপ্লবিক পদক্ষেপ।”

রাজনৈতিক শিষ্টাচার ও জনসেবার গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ আরও বলেন, “আমাদেরকে যারা ভোট দিয়েছেন বা দেননি, আমরা তাদের সকলেরই প্রতিনিধিত্ব করছি। তাই দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের জনগণের সেবায় কাজ করতে হবে।”

আঞ্চলিক কার্যালয়টি চালু হওয়ায় স্থানীয় শিক্ষার্থী, কলেজ শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। স্থানীয়দের মতে, এর ফলে এখন থেকে সনদ উত্তোলন ও তথ্য সংশোধন সহজ হবে।
বিবিধ প্রশাসনিক কার্যক্রমের জন্য আর ঢাকা যাওয়ার প্রয়োজন পড়বে না। শিক্ষা সংক্রান্ত তথ্যাদি দ্রুত ও সহজে সংগ্রহ করা যাবে।

দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি পূরণের মাধ্যমে এই কার্যালয়টি অত্র অঞ্চলের শিক্ষা ব্যবস্থাপনায় গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!