1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে মাদকের আস্তানায় হানা: ৭০ বছরের বৃদ্ধাসহ পুলিশের হাতে ধরা ৩ মাদক কারবারি

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৫০ Time View

ফরিদপুর জেলাজুড়ে মাদকবিরোধী তৎপরতা জোরদার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত কয়েক দিনের পৃথক অভিযানে ইয়াবা ও আমদানি নিষিদ্ধ ভারতীয় কাশির সিরাপসহ দুই যুবক ও এক বৃদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ আলমগীর হোসেনের প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলার কোতয়ালী ও ভাঙ্গা থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

আজ (রবিবার ৩ মে, ২০২৬) ফরিদপুর জেলা সদরের বাদামতলী এলাকায় বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসআই মোঃ আহাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাপ্পি মালো (৩২) নামে এক মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাপ্পি শহরের গুহলক্ষ্ণীপুর রেল বস্তি এলাকার সুশান্ত মালোর ছেলে।

এর আগে গত শুক্রবার (১ মে) কোতয়ালী থানাধীন ব্রাহ্মনকান্দা এলাকায় অভিযান চালিয়ে সখিনা খাতুন (৭০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এসআই মোঃ আবু কাওসার সবুজের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে ৩০ বোতল ভারত থেকে অবৈধভাবে আনা আমদানি নিষিদ্ধ ‘এসকাফ কফ সিরাপ’ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সখিনা চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার বাস্তুপুর গ্রামের বাসিন্দা।

একই দিনে জেলার ভাঙ্গায় বাউসখালী এলাকায় অপর এক অভিযানে বড় ধরনের সাফল্য পায় ডিবি পুলিশ। এসআই মোঃ আবু কাওসার সবুজ ও তার সঙ্গীয় ফোর্সের অভিযানে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানসেন মাতুব্বর (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তানসেন ভাঙ্গা থানার নুরপুর গ্রামের সাইদুল মাতুব্বরের ছেলে।

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে জেলায় মাদক সরবরাহ ও বিক্রির সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আলমগীর হোসেন জানান, ফরিদপুর জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!