1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরকে আধুনিক ও বাসযোগ্য করার অঙ্গীকার নাজমুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৫২ Time View

৫ নং ওয়ার্ডে কর্মীসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

​আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজপথ। এরই ধারাবাহিকতায় শহরের ৫ নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী ও দীর্ঘদিনের রাজপথের লড়াকু নেতা কে এম নাজমুল ইসলামের উদ্যোগে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দা মোঃ আমজাদ মন্ডলের সভাপতিত্বে এই সভাটি জনসমুদ্রে রূপ নেয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কে এম নাজমুল ইসলাম ৫ নং ওয়ার্ডের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার কথা তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, ​”৫ নং ওয়ার্ডটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক, বিশেষ করে বর্ষা মৌসুমে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অতীতে মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বারবার বঞ্চিত হয়েছে।”

​তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যদি আগামী নির্বাচনে তাকে জয়ী করা হয়, তবে শুধু ৫ নং ওয়ার্ড নয়, বরং পুরো ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত এবং বাসযোগ্য স্মার্ট শহর হিসেবে গড়ে তুলবেন।

​দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি শহীদ জিয়ার আদর্শকে লালন করেন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান। তিনি ৫ নং ওয়ার্ডবাসীকে উদ্দেশ্য করে বলেন, এমন একজনকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে হবে, যিনি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং সাধারণ মানুষের যথাযথ মূল্যায়ন করবেন।

​মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ​হাবিবুর রহমান মুরাদ, ফরিদপুর মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক অলিউর রহমান ফিরোজ, ​বিশিষ্ট সমাজসেবক মোঃ ওহাব হোসেন।​ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মামুন খান, লিটন শেখ, মোহাম্মদ মিঠুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভা শুরু হওয়ার আগেই ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। বক্তারা বলেন, নাজমুল ইসলামের মতো একজন মাঠপর্যায়ের নেতা মেয়র নির্বাচিত হলে ফরিদপুর পৌরসভার চেহারা পাল্টে যাবে এবং তৃণমূলের অধিকার প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!