1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

ইসলামাবাদে চাঞ্চল্যকর ‘ভিসিআর কালু’ হত্যা মামলার পলাতক আসামী বাবুল গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২১৫ Time View

কক্সবাজারের ঈদগাঁও উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়নে চাঞ্চল্যকর হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার (২ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঈদগাঁও থানা পুলিশের এসআই মোঃ আজিমুল হকের নেতৃত্বে একদল পুলিশ ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বহুল আলোচিত হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ ‘ভিসিআর কালু’ হত্যা মামলার পলাতক আসামী আনিসুর রহমান প্রকাশ বাবুলকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে ভিসিআর কালুকে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই আসামী বাবুল পলাতক ছিলেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!