1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে ঘাতক স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর রাহুথর বাজারে রাস্তার এজিং ঘেঁষে পাকা স্থাপনা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী শ্রীপুরে বিচারাধীন শিশু ধর্ষণ মামলা রফার চেষ্টার অভিযোগ—ভয়ভীতি, চাপ ও অর্থের প্রস্তাবের দাবি বীরগঞ্জে লাঠিখেলার জমজমাট আসর, মাতল নাগরগঞ্জ বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোছা. খাদিজা বেগম দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। অর্থের অভাবে ব্যাহত হচ্ছে তার চিকিৎসা। তাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার।

স্থানীয় এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় খাদিজার অপারেশন করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি ২১ দিন পরপর তাকে থেরাপি নিতে হয়। প্রতিবার থেরাপির জন্য প্রয়োজন প্রায় ১৫ হাজার টাকা। আরো ৭ টা থেরাপি বাকি আছে, দরিদ্র পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।

খাদিজার ছেলে বলেন, “আমি রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করি। সংসার চালাতেই কষ্ট হয়। মায়ের চিকিৎসার জন্য গরু-ছাগল, হাঁস-মুরগিসহ যা ছিল সব বিক্রি করেছি। এখন থেরাপির ১৫ হাজার টাকা জোগাড় করতে পারছি না। সবাই একটু সহযোগিতা করলে আমার মাকে বাঁচানো সম্ভব।”

স্থানীয় বাসিন্দা মো. লিওন শেখ বলেন, “এলাকাবাসী মিলে খাদিজার অপারেশন করিয়েছি। বর্তমানে নিয়মিত থেরাপির খরচ জোগাড় করা পরিবারের পক্ষে সম্ভব নয়। সমাজের বিত্তবানসহ সবাইকে তার পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।”

অসহায় খাদিজা বলেন, “আমি বাঁচতে চাই। আপনারা সহযোগিতা করলে চিকিৎসা চালিয়ে যেতে পারব।”

সহযোগিতার জন্য
নাম: মোছা. খাদিজা বেগম
মোবাইল/বিকাশ/নগদ: ০১৭৩২৭৩১৮৮৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!