1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ

ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৪ Time View

ফরিদপুর জেলা প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো: মাজহারুল ইসলামকে ফরিদপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

​বুধবার (২২ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা ও মাঠ প্রশাসন-২ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

​মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো: ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাজহারুল ইসলামকে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মিজ ফরিদা ইয়াসমিনকে শেরপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

​অন্যদিকে, সিনিয়র সহকারী সচিব (জেতী প্রু) স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে ফরিদপুরের বর্তমান ডিসি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এবং শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমানকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে জানানো হয়।

​প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!