1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৫০ Time View

চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুর। এই ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদল।

আজ (বুধবার ২২ এপ্রিল,২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। শুরুতে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লেখাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর যে অতর্কিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। বক্তারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারা দেশে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি আরেফিন কায়েস মাহমুদ, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিম হাসান সোহাগ, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি এম. মামুনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাহিম প্রমুখ।

সমাবেশ থেকে ছাত্রদলের নেতৃবৃন্দ অভিযোগ করেন, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। বক্তারা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!