1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে শতাধিক মসজিদে হা-মীম গ্রুপের আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪২ Time View

ফরিদপুরে শতাধিক মসজিদে সংস্কারের লক্ষ্যে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

গতকাল (শনিবার, ১৮ এপ্রিল) বেলা ১১ টায় ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ হা-মীম গ্রুপের মিলনায়তনে এসব নগদ অর্থ সহায়তা মসজিদ কমিটি ও ইমামদের হাতে তুলে দেয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন মসজিদে সংস্কারের জন্য আবেদনের প্রেক্ষিতে ১০১টি মসজিদে ২২ লাখ ৩০ হাজার টাকার তুলে দেয়া হয়; যার মধ্যে মসজিদ প্রতি ২০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা রয়েছে।

এই অনুদান বিতরন করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন, নেক্সট কালেকশন্স এর এমডি মো. বেলাল হোসেন ও এলিয়েন ওয়েভিং কোম্পানী লিমিটেডের এমডি মো. শোয়েবুল ইসলাম।

এ সময় হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন বলেন, ‘মসজিদ-মাদ্রাসায় আর্থিক অনুদান আমরা ধারাবাহিকভাবে দিয়ে আসছি এবং ভবিষ্যতেও দিয়ে যাব। তবে আমরা যে অনুদান তুলে দিচ্ছি সেটা সামান্য হলেও আপনারা কাজে লাগাবেন এবং ভবিষ্যতেও আরও বেশি করে দেয়ার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!