1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ

‘স্নাতক পাস করে আর বেকার থাকতে হবে না’: ফরিদপুরে কর্মসংস্থানের নতুন রূপরেখা দিলেন অর্থ উপদেষ্টা

আবুলহাসনাত
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১০ Time View

বর্তমান সরকার কথার ফুলঝুরিতে নয়, বরং দৃশ্যমান কাজের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনকল্যাণকে এক নম্বর এজেন্ডা হিসেবে নিয়েছেন এবং সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই তার সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে।”

​আজ (শুক্রবার ১৭ এপ্রিল) ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “পতিত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক মডেলে কর্মসংস্থান হয়নি, বরং দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে। বিশেষ করে উচ্চশিক্ষিত যুবসমাজ ও নারীরা আজ চরম সংকটে। গত তিন বছরের উচ্চ মূল্যস্ফীতি দরিদ্র মানুষের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এই সংকট কাটাতে আমরা দায়িত্ব নিয়েই কৃষক ও খামারিদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছি এবং এক মাসের মাথায় ফ্যামিলি কার্ড চালু করেছি।”

দিনব্যাপী সফরের অংশ হিসেবে উপদেষ্টা ফরিদপুরের শিল্প ও গবেষণা খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করেন। তিনি জোবায়দা করিম জুট মিল এ উৎপাদন প্রক্রিয়া দেখেন এবং সরাসরি শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের অভাব-অভিযোগ শোনেন। এরপর দেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করে নদী ব্যবস্থাপনা ও গবেষণায় প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও কার্যকর করার নির্দেশনা দেন।

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পার্শ্ববর্তী পাঁচটি জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ।

​উপদেষ্টা স্পষ্ট করে বলেন, রংপুর ও রাজশাহীর পর ফরিদপুরের এই সমন্বয় সভা প্রমাণ করে যে, সরকার সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নে কতটা আন্তরিক। প্রতিটি অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিই হবে আমাদের আগামীর মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!