1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭০ Time View

দেশের ৮০ শতাংশ বর্জ্যই বর্তমানে নদী-নালায় গিয়ে মিশছে যা পরিবেশের জন্য চরম বিপর্যয়—এমন মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বর্জ্যকে সমস্যা মনে না করে আধুনিক রিসাইক্লিংয়ের মাধ্যমে একে জৈব সার ও জ্বালানিতে রূপান্তর করতে হবে।

আজ ​(বুধবার ১৫ এপ্রিল) বিকেলে ফরিদপুর পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিকেল সাড়ে ৪টায় তিনি কেন্দ্রটিতে পৌঁছান এবং ডাম্পিং ও বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন।
​‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পরিবেশকে অগ্রাধিকার
​ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “আমাদের দল যখন ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে প্রচারণায় নেমেছিল, তখন আমরা ৮টি অগ্রাধিকার খাত চিহ্নিত করেছিলাম। তার মধ্যে পরিবেশ অন্যতম। পরিবেশ রক্ষা করতে হলে যত্রতত্র ছড়িয়ে থাকা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গ্রাম থেকে শহর—সবখানেই এখন বর্জ্যের ছড়াছড়ি, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি।”

​পরিদর্শনকালে তিনি সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক ‘রিসাইক্লিং’ ব্যবস্থা প্রবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন,” শহরকে পরিচ্ছন্ন রাখতে দ্রুততম সময়ে বর্জ্য সরিয়ে ফেলা।বর্জ্য থেকে জৈব সার বা বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া।
​এবং সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উদ্বুদ্ধ করা।”

​পরিদর্শনকালে তিনি কেন্দ্রের কর্মীদের সাথে কথা বলেন এবং তাদের কাজের পরিবেশ ও স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন।

​এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম, ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!