1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ Time View

ফরিদপুরে সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার।

এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি ফরিদপুরের প্রশিক্ষক ফারুক হোসেন।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সুরলহরি সংগীত একাডেমি ফরিদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমতি চারুবালা রানী সরকার।

পরে নববর্ষকে স্বাগত জানিয়ে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন মোহাম্মদ ফারুক হোসেন, অমল বিশ্বাস, সরস্বতী রানী বিশ্বাস, অনির্বাণ সরকার, নওমি বিশ্বাস মেধা, প্রীতি দাস, প্রীতি সাহা, জুই সাহা, আরাধ্যা সাহা, অনন্যা দাস, অঙ্কুশ সরকারসহ অন্যান্য শিল্পীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সুরলহরি সংগীত একাডেমি ফরিদপুরের বর্তমান সভাপতি গৌতম কুমার সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক হোসেন বাংলা নববর্ষের সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে সংগীতচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সুরলহরি সংগীত একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!