1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অবৈধ বালুর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অবৈধ বালুর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View
ফরিদপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। সভায় জেলার গত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। বিশেষ করে মাদকের গডফাদারদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ র‍্যাব, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় বক্তারা জেলার জনগুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোকপাত করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জ্বালানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। এছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেন, “একটি সুন্দর ও নিরাপদ ফরিদপুর গড়তে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে আমরা সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে সভা থেকে সাফ জানিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!