1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, সম্মাননা পেলেন কৃতী সদস্যরা

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৮৭ Time View

ফরিদপুর জেলা পুলিশ লাইন্সের শহীদ সালাম সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার(এসপি) মোঃ নজরুল ইসলাম। সভায় জেলার বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের দাপ্তরিক ও ব্যক্তিগত সমস্যাসহ কর্মক্ষেত্রের নানা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগসহকারে বিষয়গুলো শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত গ্রেফতার, হত্যা মামলার আসামি আটক, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল এবং মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাদের এ স্বীকৃতি দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান দিপু, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আজম খান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ রোকুনুজ্জামান ও আজিজুর রহমান খান এবং পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাহিনীর অভ্যন্তরীণ সমন্বয় জোরদারে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!