1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফরিদপুরে ছাত্রলীগের মিছিল: নেতৃত্বে রিয়ান

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২২১ Time View

ফরিদপুর শহরের ঝিলটুল এলাকায় আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টা ৩০ মিনিটে শহরের ঝিলটুল এলাকার ‘পানির ট্যাংকের মোড়’ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা-কর্মীরা ঝটিকা মিছিলটি বের করে খুব দ্রুততম সময়ের মধ্যে তা শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে মিছিলে বেশ কিছু কর্মী অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার দেখা যায়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। সংক্ষিপ্ত মিছিল শেষে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছানোর আগেই নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

নিষিদ্ধ সংগঠনের এই আকস্মিক মিছিলকে কেন্দ্র করে স্থানীয় জনমনে কিছুটা চাঞ্চল্য তৈরি হয়েছে। উল্লেখ্য, সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ফরিদপুর শহরে এটি তাদের অন্যতম একটি প্রকাশ্যে আসার ঘটনা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঝিলটুল ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!