1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা

ফরিদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২২ Time View

ফরিদপুরে আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ মার্চ সোমবার) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দিবসের কর্মসূচিগুলো বাস্তবায়নে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে জেলাজুড়ে এক মিনিট প্রতীকী ‘ব্ল্যাকআউট’ (বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন) পালন করা হবে। এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং গণহত্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিতে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে স্টেডিয়াম সংলগ্ন গণকবরে পুষ্পস্তবক অর্পণ করবে। সকাল ৯টায় ফরিদপুর জেলা স্টেডিয়ামে বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী (ডিসপ্লে) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় কবি জসিমউদ্দিন হলে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা সকল কর্মসূচি সুশৃঙ্খলভাবে এবং জাতীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!