1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নেতাকে ফুলের মালায় বরণ করলেন বিএনপির নবনির্বাচিত এমপি ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মধুখালীতে ইয়াবা সহ আটক- ২ মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার আসামীর গোডাউনের ১০ লাখ টাকার মালামাল বুঝিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার মুকসুদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কুমার নদীর পাড়ে রাতারাতি দোকানঘর! হতদরিদ্রের জমি দখলের অভিযোগে উত্তাল সৌন্দর্য হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে সালথার বাইপাস সড়ক, স্বাস্থ্যঝুঁকিতে জনসাধারণ

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিরসন এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে তিন চাকার যান নিষিদ্ধ করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ (রবিবার ৮ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল।

আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসসহ র‍্যাব, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা জানান, বর্তমানে সড়কে যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সড়ক দুর্ঘটনা রোধে ভাঙ্গা-ফরিদপুর, ফরিদপুর-মাগুরা এবং ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শহরের অভ্যন্তরীণ যানজট নিরসনে একটি কমিটি গঠন করা হয়, যারা আগামী সভায় কার্যকর সুপারিশ পেশ করবে।

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে জেলা প্রশাসক বলেন, মাদক ব্যবসায়ীদের দ্রুত চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে হবে এবং নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।

সভায় ফেব্রুয়ারি ২০২৬ মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় এবং ঈদ পরবর্তী সময় পর্যন্ত এই ধারা বজায় রাখার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!