1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ চরভদ্রাসনে পুলিশকে আহত করে পালানো সেই কবির খান ঢাকায় গ্রেপ্তার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: ফরিদপুরে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুরে বিধবা নারীর মানববন্ধন

ফরিদপুরে নবনির্বাচিত এমপি নায়াব ইউসুফের পরিচিতি ও মতবিনিময় সভা

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ Time View

ফরিদপুর সদর উপজেলার উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ– এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সভা শেষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এর পরিচিতি ও মতবিনিময় সভা আজ সকালে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নিবার্হী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার( ভূমি) মোঃ শফিকুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আবদুল্লাহ শিকদার, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মন্ডল, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক ফকির, গেরদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, ডিগ্রীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির ও অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম।

সভায় ফরিদপুর সদর উপজেলার উন্নয়ন কার্যক্রম জোরদার করা, জনসেবা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!