1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে কঠোর নিরাপত্তা : কেন্দ্রে থাকছে ড্রোনের নজরদারি

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৭ Time View

আবুলহাসনাত : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ফরিদপুরে নির্বাচনের দিন ভোটারদের নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন র‍্যাব–১০ এর সিপিসি কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম।

আজ (বুধবার ১১ ফেব্রুয়ারি বুধবার) বেলা সাড়ে ১২ টায় ফরিদপুর জেলা সদরের কমলাপুর ময়েজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

কেন্দ্র পরিদর্শন শেষে র‌্যাবের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন,ভোটের দিন দৃশ্যমান বাহিনীর পাশাপাশি র‍্যাব–১০ এর সদস্যরা মোতায়েন থাকবেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা ভোট কারচুপির চেষ্টা রোধে এই বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে র‍্যাব-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশ পথে নজরদারি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!